0%

যুবভারতীতে দিলজিতের কনসার্ট, পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ, কবে-কখন হবে?

আইএসএলে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ। আগামী ২১ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭টায় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ পিছিয়ে হবে আগামী বছর। সোশাল মিডিয়ায় আইএসএলের তরফ থেকে জানানো হয়েছে, সেই ম্যাচটি হবে ১২ জানুয়ারি। সময়ও বদলানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর যুবভারতীতে দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠান আছে। তাই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

আপাতত আন্তর্জাতিক বিরতি চলছে। ২০ নভেম্বর ফের মাঠে নামবে আন্তোনিও হাবাসের দল। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে হাবাস-বাহিনী। সেই যুদ্ধে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রায় ২০ দিন ম্যাচ পিছিয়ে গিয়েছে। আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে কারণ জানানো হয়নি। যদিও জানা গিয়েছে, দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত।

৩০ অক্টোবর নিউ দিল্লির নেহরু স্টেডিয়াম থেকে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু করেন দিলজিৎ। ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠান। ‘পাঞ্জাব দি পুত্তরে’র বাঙালি অনুরাগীর সংখ্যা যে নেহাত কম নয়, সেটা ২০২৪ সালে ইকো পার্কের কনসার্টের উন্মদনা দেখেই বেশ বোঝা গিয়েছিল। তবে এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে আয়োজনের দিকে। জমজমাট কনসার্টের জন্য যাতে মাঠের কোনওরকম ক্ষতি না হয়, তাই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর।

তাতেও যাতে ম্যাচ আয়োজনে কোনও ত্রুটি না থাকে, তাই কনসার্টের দু’দিন পর ম্যাচ হবে না বলেই খবর। তাছাড়া ম্যাচের সময়ও বদলানো হয়েছে। ১২ ডিসেম্বর ম্যাচটি হবে বিকেল ৫টা থেকে। এছাড়া আইএসএলের অন্য তিনটি ম্যাচেরও সূচি বদলানো হয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker