0%

গান্ধী পরিবারকে নিশানা করে পোস্ট, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় গান্ধী পরিবারকে নিশানা করে বিতর্কিত পোস্ট। তার জেরে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। শুক্রবার,…

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় গান্ধী পরিবারকে নিশানা করে বিতর্কিত পোস্ট। তার জেরে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। শুক্রবার, ১৩ নভেম্বর শিমলায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ, কঙ্গনার পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে উস্কানিমূলক ইঙ্গিত করা হয়েছে। এর ফলে জনশান্তি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী।

শিমলার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে পুলিশ। গত ১০ নভেম্বর কঙ্গনার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল। সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও নিশানা করা হয় বলে অভিযোগ। তাঁকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করার বিষয়েও আপত্তি জানিয়েছেন অভিযোগকারী।

শর্মার দাবি, ওই পোস্টে এমন একটি বয়ান তুলে ধরা হয়েছে, যাতে ইঙ্গিত করা হয়েছে, গান্ধী পরিবারের একের পর এক সদস্যের মৃত্যুর আগে বিদেশের একটি ক্যাফেতে পৌঁছেছিলেন সোনিয়া। পরে পরিবারের অন্যদের মৃত্যুর পর তিনি সরকারের শীর্ষ পদে পৌঁছন। এই প্রসঙ্গে ‘How convenient’ মন্তব্যও করা হয় বলে অভিযোগ। পাশাপাশি সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধীর পরিবারের বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গও পোস্টে তুলে ধরা হয়েছিল।

অভিযোগকারীর মতে, এই ধরনের বক্তব্য নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে এবং জনশান্তি বিঘ্নিত করতে পারে। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা দায়ের হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ১৯৮১ সালের একটি পুরনো পারিবারিক ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং ছোট্ট রাহুল ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে নৈশভোজে দেখা যায়। সেই ভিডিয়ো ঘিরেই কঙ্গনার পোস্টটি সামনে আসে। ঘটনাচক্রে, ওই ১০ নভেম্বরই প্রকাশিত হয়েছিল সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’।

হাসিনাকে ফেরাতে উদ্যোগী দিল্লি? নিরাপত্তা ও বিচার নিয়ে ঢাকাকে দুই শর্ত ভারতের

৬৫ নগ্ন ছবির বিনিময়ে ভারতের গোপন সামরিক তথ্য ফাঁস উইং কমান্ডারের

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker