0%

ঘূর্ণিঝড়ে আরও ভাসবে দক্ষিণবঙ্গ! শনিতে ভারী বৃষ্টি কোথায় কোথায়? আগামীকালের আবহাওয়া

সবদিক নিউজ:শীতের আগেই বৃষ্টির এন্ট্রি। ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর ভিজছে দক্ষিণবঙ্গ। টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আগামীকালও মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। শনিতে কোথায় কোথায় সতর্কতা? জানুন আবহাওয়ার আপডেট। (West Bengal Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

ল্যান্ডফলের পরেও ‘আকভান’ এর জেরে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা সাথে ঝোড়ো হাওয়ার দাপটও কমবে। সোমবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। এরপর মঙ্গলবার থেকে সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সময় দিলেই… কবে চালু নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো? অরেঞ্জ লাইন নিয়ে আপডেট মুখ্যমন্ত্রীর

সোমবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। ধীরে ধীরে তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে পরের সপ্তাহে। শীতের আমেজ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি হলেও উত্তরে সেভাবে পড়েনি প্রভাব। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অধিক বর্ষণের পূর্বাভাস মালদহ জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ সব জেলারই এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker