সভ্যতার গ্রাসে আমাজন! খিদের জ্বালায় প্রথমবার জঙ্গল ছেড়ে লোকালয়ে নগ্ন আদিবাসীরা, শঙ্কিত বিজ্ঞানীরা

হাজার বছর ধরে গহন অরণ্যই ছিল তাঁদের বাসস্থান, সেই অরণ্য ছেড়ে এবার লোকালয়ে হাজির আদিবাসীরা। নেপথ্যে জঙ্গল মাফিয়া, জমিখেকোদের দাপট। তকে কি আধুনিক সভ্যতার আগ্রাসনে ভয়ংকর বিপদ ঘনিয়ে উঠল পৃথিবীর অক্সিজেন অ্যামাজনে? প্রবল খাদ্যসংকটের জেরে সম্প্রতি জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে হাজির হলেন শিশু, মহিলা-সহ নগ্নদেহী ২০ জন আদিবাসী। লোকালয়ে এসে খাবার নিয়ে তাঁরা ফের জঙ্গলে ফিরে গেলেও এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, নিবিড় জঙ্গল ছেড়ে মানুষের সংস্পর্শে আসা এইসব আদিবাসীদের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। মানুষের সান্নিধ্যে আসায় ভয়ংকর অসুখে পড়তে পারেন তাঁরা। অনুমান করা হচ্ছে, ব্রাজিলে অরন্যের এই দুর্দশার নেপথ্যে জঙ্গল মাফিয়া, অবৈধ অনুপ্রবেশের বাড়বাড়ন্ত। যা জঙ্গলের মানুষের জন্য ভয়াবহ আকার নিতে চলেছে।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে ব্রাজিলের মারানহাও রাজ্যে। সম্প্রতি এখানে আমাজনের বর্ষাবনে বসবাসকারী ‘আওয়া’ সম্প্রদায়ের ২০ জন সদস্য জঙ্গি থেকে বেরিয়ে নিকটবর্তী এক গ্রামে এসে হাজির হন। সারভাইভাল ইন্টারন্যাশনালের মতে, এখানে একটি সরকারি দলের সঙ্গে দেখা হয় তাঁদের। সেখানে ‘সভ্য’ মানুষের থেকে খাবার নিয়ে ফের জঙ্গলে ফিরে যায় তাঁরা। জানা যায়, এরা গ্রামের মানুষদের থেকে ইয়াম (কন্দ জাতীয় ফল) চেয়েছিল। সেগুলি নিয়ে তাঁরা জঙ্গলে ফিরে গেলেও বিপদ কাটছে না। আশঙ্কা করা হচ্ছে মানুষের সংস্পর্শে আসা এই জনজাতিদের জন্য যথেষ্ট উদ্বেগের।
আশঙ্কা করা হচ্ছে, নিবিড় জঙ্গল ছেড়ে মানুষের সংস্পর্শে আসা এইসব আদিবাসীদের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।
বিজ্ঞানীদের মতে, আও উপজাতি বিশ্বের সবচেয়ে বিপন্ন আদিবাসী সম্প্রদায়গুলির অন্যতম। এই গোষ্ঠীর সদস্যরা শিকার ও বনের ফলমূল খেয়ে জীবন ধারন করেন। আমাজনের জঙ্গলই তাঁদের খাদ্য, আশ্রয় ও দৈনন্দিন চাহিদার প্রধান উৎস। সভ্য সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জনজাতি। তবে এই মানুষগুলি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলেও লোভী সভ্যতার আগ্রাসন ধীরে ধীরে পৌঁছে গিয়েছে এদের দুয়ারে। অবৈধভাবে গাছ কাটা, শিকার এবং গবাদি পশুর জন্য জমি দখল-এই সবই এই জনজাতির ঐতিহ্যবাহী আবাসস্থলের ব্যাপক ক্ষতি করেছে।
Em uma cena rara e histórica, um grande grupo de indígenas Awá-Guajá, que vivem em isolamento voluntário procurou, ontem, a aldeia Tawari, do povo Guajajara, que não vivem isolados, na Terra Indígena Arariboia, no Maranhão. O contato dos Awá ocorreu de maneira voluntária. Os indígenas Guajajara ofereceram frutas aos visitantes, que aceitaram. No grupo, estavam homens jovens, crianças e mulheres, uma delas, grávida. Os dois povos não falam a mesma língua, por isso não foi possível saber o motivo do contato. Mas a suspeita é de escassez de alimentos. O povo Guajajara registrou o contato em vídeo. O governo federal montou uma sala de situação na região para proteger a saúde dos indígenas isolados e evitar o acesso de madeireiros e garimpeiros à região.
— Renato Souza (@reporterenato) November 18, 2026
মারানিয়াওয়ের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমার মতে, সাম্প্রতিক সময়ে এই জনজাতির শারীরিক অবস্থা ঝুঁকির মুখে। দলের কিছু সদস্য বিশেষ করে শিশু ও বয়স্কদের মারাত্মক অপুষ্টিতে ভুগতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, খাদ্যসংকটের জেরেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছেন এই আদিবাসীরা। এভাবে সাধারণ মানুষের সংস্পর্শে আসা এইসব মানুষদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুতর। দীর্ঘ বিচ্ছিন্নতার কারণে, বাইরের বিশ্বে প্রচলিত রোগগুলির বিরুদ্ধে তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে সাধারণ সংক্রমণও এদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে আও সম্প্রদায়ের জন্য এই বিপদ প্রথম নয়, উনিশ শতকে ইউরোপীয়দের আগমনের সময়ে বহিরাগতরা তাঁদের জঙ্গল দখল করতে শুরু করে। এই অবস্থায় এই সম্প্রদায়ের অনেক যাযাবর জীবনযাপন শুরু করে। বর্তমান সময়েও অবৈধ কাঠ পাচারকারী, শিকারি এবং গবাদি পশুপালকরা ধীরে ধীরে তাদের বনের দিকে এগিয়ে আসছে। এছাড়াও, দাবানল, ব্যাপক বন উজাড় এবং জলবায়ু পরিবর্তন তাদের দুর্দশা আরও বাড়িয়েছে। যার জেরে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আদিবাসীদের উপর। বনভূমি হারানোর অর্থ হল শিকারের জন্য জায়গা কমে যাওয়া, খাদ্য সংগ্রহের সুযোগ সীমিত হওয়া এবং নিরাপদে চলাচলের সুযোগ হ্রাস পাওয়া।
শেয়ার
লিংক



