শনিতেও স্বস্তি নেই! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আজ শনিবারও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ মেঘলা থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কা। তবে রবিবার বিকেল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাতেও (Kolkata Weather Update) সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এর জেরে শহরের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে। বন্ধ হয়ে যেতে পারে কোনও কোনও আন্ডারপাস। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি রাস্তায় দৃশ্যমানতাও কমতে পারে। তাই বাইরে বেরনোর আগে রাস্তার অবস্থা ও যানজট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতার ৩ ব্যবসায়ীকে নিয়ে বড় পদক্ষেপ ED-র! জাল কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার জমি দখল
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের (North Bengal Weather) আবহাওয়া কিছুটা ভালো। তবে শনিবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, শনিবারও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি চলবে। রবিবার বিকেল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও রবিবার থেকে আবহাওয়া ভালো হতে পারে।



