0%

সৌরভের পর দায়িত্ব নেবেন কে? আইপিএল শুরুর আগেই ভবিষ্যতে নজর দিল্লি ক্যাপিটালসের!

আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রিটেনশন থেকে নিলাম পরিকল্পনা, সবেতেই তাঁর ‘মগজাস্ত্র’ কাজ করছে। কিন্তু তাঁর পরের কোচ কি বেছে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি? মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ মাহেলা জয়বর্ধনেকে নিয়ে আচমকাই শুরু হয়েছে জল্পনা। যাঁকে এদিন দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিয়োগ করল অন্যতম মালিক জিএমআর গ্রুপ।

গত আইপিএলের শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন জয়বর্ধনে। এবার শুধু মহিলা দল নয়, বিদেশের সমস্ত লিগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেবেন তিনি। ক্রিকেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম, টিম স্ট্র্যাটেজি তৈরি, নতুন প্রতিভা আবিষ্কার ও কোচিং স্টাফ তৈরি করার কাজ করবেন তিনি। ২১ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইএল টি-টোয়েন্টি। সেখান থেকে কাজ শুরু করবেন তিনি। এরপর মহিলাদের আইপিএলেও কোচিং করাবেন। যেখানে দিল্লি চার বছর রানার্স হয়েছে। বেণুগোপাল রাওকে সরিয়ে জয়বর্ধনেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

কিন্তু এতে কি সৌরভের আইপিএল কোচিংয়ে প্রভাব পড়বে? আসলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। আগামী মরশুমে আইপিএলের দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে। আর জেএমআর গ্রুপ আগামী দু’বছর মহিলা ক্রিকেট ও বিদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো দেখবে। ২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। সেকারণেই এবার ‘দাদা’র হাতে তুলে দেওয়া হয়েছে কোচিংয়ের গুরুদায়িত্ব। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৯ সালে দিল্লি দলের মেন্টরও ছিলেন তিনি।

ফলে অনেকের ধারণা, জেএসডব্লিউ গ্রুপের মেয়াদ শেষ হলে জয়বর্ধনেকে দায়িত্ব দিতে পারে জেএমআর গ্রুপ। অতীতেও এভাবে কোচ বদল হয়েছে। তবে দু’বছর পর সৌরভকে সরিয়ে দেওয়া হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker