কলকাতায় জলের আকাল! কুণাল ঘোষের অভিযোগ ভিত্তিহীন দাবি বিজেপির

SOBDIK NEWS: উত্তর ও মধ্য কলকাতার একাধিক এলাকায় তীব্র জলসঙ্কট (Kolkata Water Crisis)। এবার সেই নিয়েই সমাজ মাধ্যমে সরব হলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার এক পোস্টে তিনি জানান, বেলেঘাটা, জোড়াসাঁকো থেকেই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় পানীয় জলের সমস্যা চরমে উঠেছে। কোথাও কল খুললে বেরোচ্ছে ঘোলা জল তো কোথাও আবার জলই আসছে না। এর জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ।
উত্তর-মধ্য কলকাতায় জলসঙ্কট নিয়ে সরব কুণাল ঘোষ
এদিন কুণাল জানান, পুরবোর্ড ভেঙে যাওয়ার কারণে সরাসরি পুর প্রশাসনের সাথে যোগাযোগ করতে হয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেসিনেন, ‘ উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গা থেকে জলসঙ্কটের খবর আসছে। পুর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাঁরা দ্রুত ব্যবস্থা নিন।’
কিছুদিন আগেই টালার ট্যাঙ্কের পাইপে ফাটল ধরার জেরে উত্তর কলকাতার বড় অংশে জল সরবরাহ ব্যাহত হয়েছিল। সেই ঘটনার রেশ টেনেই এ দিনের অভিযোগ তোলা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকাল থেকেই অনেক এলাকায় জলের চাপ কমে গেছে এবং কিছু বাড়িতে ঘোলা জল আসছে।
আরও পড়ুনঃ বাড়ি গিয়ে নথি দেখছে পুলিশ, কার নির্দেশে? অভিযোগ তুলে উত্তর দাবি সেলিমের
যদিও বিজেপি নেত্রী ও কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, শহরে এমন কোনও জলসঙ্কট তৈরিই হয়নি। তিনি বলেন, ‘‘কলকাতা পুরসভা জনপরিষেবা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সচেতন। জলসঙ্কট বা ঘোলা জলের এমন কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। উত্তর কলকাতায় যদি সত্যিই এমন ঘটনা ঘটত, তবে আমরা নিশ্চিতভাবে জানতে পারতাম। খবর পেলে পুরসভাও দ্রুত পদক্ষেপ করত।’’
যদিও পুরসভার তরফ থেকে কোনো অফিসিয়াল জবাব পাওয়া যায়নি। তবে পানীয় জলের মত একটা গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যেকার এই দ্বন্দ্ব রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একইসাথে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি স্থানীয়দের।



