0%

‘এবার আরও কড়া জবাব দেব’, মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্পকে হুঁশিয়ারি মোজতবার

মিড টার্ম নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন সংসদের দুই কক্ষ সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টিটেভস-দুটোই তাঁর হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে কি আমেরিকার প্রতি যুদ্ধংদেহি মানসিকতা থেকে সরে আসবে ইরান? দেশের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) স্পষ্ট জানিয়ে দিলেন, ইরানের অবস্থান এতটুকু বদলাবে না।

ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের সংঘাত চলছে। মার্কিন হামলাতেই বাবা তথা ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইকে হারিয়েছেন মোজতবা। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকাশ্যে আসেননি, কিন্তু অন্তরালে থেকেই বারবার হুঙ্কার দিয়েছেন। বুধবার মার্কিন নির্বাচনের ফল বেরনোর পরেই এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অপরাধী আমেরিকার বিরুদ্ধে ইরানের অবস্থানটা ঠিক কী, সেটা মিড টার্ম নির্বাচনের পর আরও ভালো করে বুঝবেন ইরানবাসী।’

তেহরানের অবস্থান কী, সেটা আবারও স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম লিডার। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমেরিকা আগ্রাসন দেখিয়েছে, আর ইরান দৃঢ়ভাবে তার প্রত্যাঘাত করেছে-এই নীতিতেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। মার্কিন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ইরান মোটেই নমনীয় হবে না।’ মোজতবার হুঁশিয়ারি, নির্বাচনে হারের দুঃখ ভুলতে বা নিজের শক্তি প্রদর্শন করতে ট্রাম্প যদি আবার ইরানের উপর হামলা করেন তাহলে আগের তুলনায় আরও শক্তিশালী জবাব দেবে ইরান।

প্রত্যাশিতভাবেই ট্রাম্পের ভরাডুবিতে উচ্ছ্বসিত তেহরান। ভারতের ইরানি দূতাবাস তাদের এক্স হ্যান্ডলে একটি কটাক্ষমূলক ভিডিও পোস্ট করেছে এই নিয়ে। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে ক্লান্ত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। তিনি কার্যত অচেতন। সেই অবস্থায় হোয়াইট হাউসের চারজন নিরাপত্তাকর্মী তাঁকে কাঁধে করে বহন করে বাইরে একটি ডাস্টবিনে ফেলে দেন। সেই ডাস্টবিনের গায়ে লেখা ‘বিপজ্জনক বর্জ্য’। তবে মিড টার্ম নির্বাচনে ধাক্কা খেলেও ট্রাম্পের ক্ষমতা এখনও অনেকখানিই বজায় থাকবে। তবে আগের মতো ‘স্বেচ্ছাচারিতা’ চালিয়ে যেতে পারবেন না তিনি। নানা কাজে বাধা দিতে পারে ডেমোক্র্যাটদের দখলে থাকা সংসদ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker