0%

টেস্ট অবসরের পর আইপিএলে দল বদলাচ্ছে শামির! লখনউ ছেড়ে কোথায় যাচ্ছেন বাংলার পেসার?

দিন কয়েক আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। এবার আইপিএলেও দল বদলাচ্ছেন মহম্মদ শামি? গত মরশুমে বাংলার পেসারকে ১০ কোটি টাকায় কিনে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। এবার শামিকে ট্রেড করা হতে পারে রাজস্থান রয়্যালসে। তাঁর বদলে বৈভব সূর্যবংশীর দল থেকে লখনউয়ে যেতে পারেন স্যাম কুরান। এছাড়া আরও এক ক্রিকেটারও এই ট্রেড ডিলে থাকতে পারেন।

গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউয়ে আসেন শামি। ১৩ ম্যাচে ১২ উইকেট তোলেন। ইকোনমি ছিল ৯। বেশ সাদামাটা পারফরম্যান্স। একবছরেই মোহভঙ্গ হতে চলেছে লখনউয়ের। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, রাজস্থানে যেতে পারেন তিনি। চলতি মরশুমেই বৈভবের অধীনে দলীপ ট্রফিতে খেলেছেন শামি। ফের তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে।

অন্যদিকে স্যাম কুরান আসতে পারেন লখনউয়ে। এর সঙ্গে এলএসজি’র বাঁহাতি স্পিনার মণিমানন সিদ্ধার্থও রাজস্থানে যেতে পারেন। ২৮ বছর বয়সি বোলার লখনউয়ের হয়ে ৯ ম্যাচে ৯ উইকেট তুলেছিলেন। ইংরেজ পেসার স্যাম কুরান গতবারই রাজস্থানে যান। তার আগে চেন্নাই সুপার কিংসে ছিলেন। রবীন্দ্র জাদেজা ও কুরানের বদলে রাজস্থান চেন্নাই স্যামসনকে কিনে নেয়। তবে কুরান গতবার চোটের জন্য আইপিএল খেলতে পারেননি। অথচ ওই সময় কাউন্টিতে খেলেছিলেন। যা নিয়ে সমালোচনাও হয়। সম্ভবত সেই কারণেই আর কুরানকে আর দলে রাখতে চায় না রাজস্থান। তাছাড়া লখনউ ক্রিকেট ডিরেক্টর টম মুডির সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক। দুই ক্রিকেটারের ট্রেড ডিলের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে।

শোনা যাচ্ছে, রাজস্থান আরও একজন পেসারকে চেয়েছিল। লখনউ তাতে সম্মতি দেয়নি। এদিকে রাজস্থানের যশস্বী জয়সওয়ালও দল ছাড়তে চাইছেন বলে খবর। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহী।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker