0%

খাবারের বরাদ্দ বাবদ ১৫০০ টাকা অনুদান বৃদ্ধি! আদিবাসী পড়ুয়াদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: বুধবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই উত্তরবঙ্গ সফর থেকেই আদিবাসী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করেন তিনি। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার পরামর্শও দেন।

খাবারের বরাদ্দ বাবদ অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

এদিন আলিপুরদুয়ারের লোকনাথপুর আশ্রমের গার্লস হস্টেল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, আবাসিক পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাবদ অনুদান দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে। পড়ুয়াদের পুষ্টিকর খাবারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

হস্টেলের শিক্ষিকা ও ওয়ার্ডেনদের উদ্দেশে শুভেন্দু বলেন, ছাত্রীদের কল্যাণে যেন এই বর্ধিত টাকা ব্যবহার করা হয়। পাশাপাশি পড়ুয়াদের সচেতনতার পরামর্শ দিয়ে তিনি বলেন, “তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা তোমাদের অধিকার বুঝে নেবে। তোমাদের জন্য সরকার যে টাকা বরাদ্দ করেছে সেটা যাতে সঠিকভাবে পাও তা দেখে নেবে।“

আরও পড়ুনঃ পুরসভার সমস্যা সমাধানে শুরু হচ্ছে ‘মুখোমুখি’! নাগরিকদের সুবিধায় বড় উদ্যোগ অগ্নিমিত্রার

এছাড়া ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোনও ত্রুটি-বিচ্যুতি হলে বা পুষ্টিকর খাবারে অবহেলা হলে সরকারের অভিযোগ পোর্টালে অভিযোগ জানাতে হবে। এই ধরণের কোনও অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে আজকের সভা থেকে রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করার পাশাপাশি জনজাতি সমাজের অধিকার রক্ষা ও উন্নয়নের পক্ষে বড় বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পালাবদল না হলে এখনও তাঁরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতেন। বর্তমানে আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা হয়েছে। তাঁদের জন্য অনেক কাজ হয়েছে। তাঁরা আর সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।“

মুখ্যমন্ত্রী জানান, অতীতে যত ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি হয়েছে, সব বাতিল করা হবে। ভবিষ্যতেও যাতে আর কোনও ভুয়ো শংসাপত্র তৈরি না হয় সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি তাঁর আশ্বাস, এবার থেকে শুধুমাত্র যোগ্যরাই আবাসের সুবিধা পাবেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker