0%

কালীগঞ্জে মহুয়ার গাড়ি লক্ষ্য করে ডিম! ফেসবুক লাইভে এসে ক্ষোভ

কৃষ্ণনগর: নিজের লোকসভা কেন্দ্রের মধ্যেই ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার সকালে নদিয়ার কালীগঞ্জে একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন…

কৃষ্ণনগর: নিজের লোকসভা কেন্দ্রের মধ্যেই ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার সকালে নদিয়ার কালীগঞ্জে একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। সেখানে তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন বিজেপির পতাকা হাতে থাকা একদল বিক্ষোভকারী। সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ এনেছেন মহুয়া।

সাংসদের দাবি, সরকারি কর্মসূচিতে তাঁর উপস্থিতির কথা আগে থেকেই প্রশাসনকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়নি। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিবর্তে পুলিশ তাঁকেই গাড়ি পিছিয়ে নিতে বলে। কিন্তু কর্মসূচি ছেড়ে ফিরে যেতে রাজি হননি তিনি।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন মহুয়া। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের কাছেও বিষয়টি জানান। পুলিশের উপস্থিতিতে কী ভাবে তাঁর গাড়ি আটকে দেওয়া হল এবং গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। তাঁর বক্তব্য, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটেছে, যা আদালতের নির্দেশের অবমাননার শামিল।

উল্লেখ্য, এর আগেও নদিয়ার তেহট্টে একই ধরনের বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া। ফলে নিজের নির্বাচনী এলাকায় বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, বিজেপি অবশ্য এই ঘটনার দায় নিতে চায়নি। দলের প্রচার সচিব সন্দীপ মজুমদার দাবি করেন, কারা বিক্ষোভ দেখিয়েছে, তা মহুয়া মৈত্রই বলতে পারবেন। তাঁর কটাক্ষ, প্রচারের আলোয় আসার জন্য সাংসদ নিজেই বিজেপির পতাকা জোগাড় করে লোক জড়ো করে থাকতে পারেন। মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়েও কুরুচিকর মন্তব্য করেন তিনি। তবে কালীগঞ্জের ঘটনার বিষয়ে পুলিশের তরফে কী পদক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

দশমীতে হচ্ছে না চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে বেরোবে প্রতিমা?

হাসিনার ফেরার খবরে উত্তাল বাংলাদেশ: ইউনূসের বাড়িতে আগুন, কড়া বার্তা তারেক রহমানের

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker