নিউজিল্যান্ডে সেঞ্চুরিতে বিরাট রেকর্ড, কোহলি-শচীন-দ্রাবিড়দের সঙ্গে এক সারিতে কেএল রাহুল

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস কেএল রাহুলের। প্রথম টেস্টে রাহুলের সেঞ্চুরিতে পালটা দিচ্ছে ভারতীয় দল। সেই সঙ্গে নয়া নজিরও গড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার। ২০৯ বলে সেঞ্চুরিতে বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন। বেসিন রিজার্ভে রাহুলের চওড়া ব্যাটে ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রান টপকে গিয়েছে ভারত। শেষ পর্যন্ত রাহুল আউট হয়েছেন ১৩৬ রানে।
দ্বিতীয় দিনে কিছুটা ধীরগতিতে শুরু করেছিলেন। তৃতীয় দিনে রানের গতি কিছুটা তুলে সেঞ্চুরি পূরণ করেন। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নাম লেখান। যার সুবাদে তিনি শচীন, কোহলি, দ্রাবিড় ও মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছেন। রাহুল এখন পঞ্চম ভারতীয় যিনি ‘সেনা’ দেশ, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সব জায়গাতেই সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেছেন। আর এশীয় ব্যাটারদের মধ্যে আছেন অষ্টম স্থানে। পাকিস্তানের সইদ আনোয়ার, ইউনিস ভান ও শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার নামেও এই কৃতিত্ব রয়েছে। আর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে সবকটি ‘সেনা’ দেশের সেঞ্চুরি করলেন। শেষমেশ ২৯০ বলে ১৩৬ রান করে আউট হন রাহুল।
বেসিন রিজার্ভে দেড়দিন ব্যাট করে টম ল্যাথামরা থামেন ৩৬৮ রানে। প্রথম ইনিংসে জশপ্রীত বুমরাহ একাই তুললেন ৪ উইকেট। আকাশ দীপও ৩ উইকেট নিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান উপহার দিয়েছেন বিপক্ষকে। তাঁর পরিসংখ্যান ১ উইকেটে ১০০ রান। দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালো হয়েছিল। রাহুল-যশস্বী প্রাথমিকভাবে বোলারদের সামলে দেন। তারপর পালটা মার শুরু করেন যশস্বী। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থামেন তিনি।
তারপর ভারতের ইনিংসকে টানেন রাহুল ও দেবদত্ত পাড়িক্কল। তৃতীয় দিনে দেবদত্ত আউট হন ৮০ রানে। হাফসেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শুভমান গিল। ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে গিয়েছে ভারত। এবার দেখার কোথায় থামে।
শেয়ার
লিংক



