‘যখন লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায়…’, এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মমতার

SOBDIK NEWS: আবারও সংবাদ শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের রাতেই তৃণমূল সাংসদের বাড়ির সামনে সংঘর্ষের খবর প্রকাশ্যে আসে। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর। এরপরেই বাড়ির সামনে ধর্নায় বসে যান অভিষেক। শনিবার সকালে অভিষেকের বাড়ি থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী অভিযোগ মমতার (Mamata Banerjee)?
এদিন বুলডোজারের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘আমার শরীরের উপর দিয়ে বুলডোজার চালাও।’ যদিও বুলডোজারের প্রসঙ্গ কোথা থেকে এল তার উত্তর অবশ্য নেই। মমতা আরও অভিযোগ করেন, তাঁর বাড়িতে পুজো হয়। সেই ক্লাবকে কাল রাতে কাজ করতে দেয়নি। এখন রোডের উপরে পুজো হচ্ছে যেটা বেআইনি। আগে এই পুজো ভেতরে হত, এখন পাড়ার মোড়ে করছে, যাতে তাঁর পুজোয় কেউ না আসে।
বুলডোজার প্রসঙ্গ মমতার: হুঙ্কার ছেড়ে মমতা বলেন, ‘হামারা বুক মে, হামারা শরীর মে বুলডোজার চালাও। আমার বুকে বুলডোজার চালাও’। তাঁর দাবি, রাতের বেলা যখন সবাই ঘুমোচ্ছে তখন বিজেপির একদল দুষ্কৃতী এসে হামলা করে। তিনি বলেন, ‘জনতাকে বলছি, রাত তিনটের সময় লুম্পেন নিয়ে এসে কেন কালীপুজোকে আক্রমণ করছ? আমাদের কাজকে কেন ডিস্টার্ব করছ? এটা পটুয়া পাড়া। দুটোর সময় অনেক মা কালীর প্রতিমা এখান থেকে যায়’।
আরও পড়ুন : জলপথে হামলার ছক! পাকিস্তানে সামুদ্রিক যুদ্ধকৌশলের প্রশিক্ষণ জঙ্গিদের
পুজো নিয়ে কী অভিযোগ: পুজো নিয়েও অভিযোগ তোলেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, তাঁর বাড়ির মোড়ে পুজো হয় না। সামনের রাস্তায় করেছে এবার। লোকজন ঢুকবে কীভাবে? ৫-৬ টা পুজো হয় তাঁর পাড়ায়। এত পুলিশের এখানে কী প্রয়োজন?
আরও পড়ুন : ব্যস্ততম রুটে অত্যাধুনিক বন্দে ভারত স্লিপার, বুকিং চালু হতেই শেষ সব টিকিট
পুলিশের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কালীঘাট থানার ওসি খারাপ ব্যবহার করেছেন অভিষেকের সঙ্গে। কিন্তু লক্ষ্মণ রেখা ছাড়িয়ে গেলে তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।



