দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা, হাসিনাকে ফেরানোর দায় দিল্লির উপর চাপাল ঢাকা

SOBDIK NEWS: ছাত্র আন্দোলনে গদি নড়ে উঠতেই দেশ ছেড়ে এসে আশ্রয় নিয়েছিলেন ভারতে। এবার নিজের দেশে ফিরতে চান শেখ হাসিনা (Sheikh Hasina)। কিন্তু বাংলাদেশ সরকার তা চায় না। বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শুধুমাত্র বাংলাদেশে ফিরতে পারবেন হাসিনা। ঢাকা নিজের কাজ করেছে। এবার বাকি সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।
বাংলাদেশে ফিরতে চান হাসিনা (Sheikh Hasina)
২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময় দেশ থেকে পালিয়ে এসে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন হাসিনা। তবে এখন নিজের দেশে ফিরতে চান তিনি। এদিকে বাংলাদেশে ফিরলেই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে তাঁকে। এমতাবস্থায় রবিবার বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, আইনি পথেই বাংলাদেশে ফিরতে হবে হাসিনাকে। ঢাকার তরফে যা যা আইনি প্রক্রিয়া প্রয়োজনীয় ছিল সব করা হয়েছে। এবার বাকিটা ভারতের বিষয়।
কী শর্ত ভারতের: বাংলাদেশ সরকার ইতিমধ্যেই হাসিনার নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসিনাকে ফেরাতে ভারত নাকি দুটি শর্ত রেখেছে। প্রথমত, হাসিনা (Sheikh Hasina) সামরিক বিমানে এসেছিলেন ভারতে। তাই তাঁর দেশে ফেরার ক্ষেত্রেও সামরিক বিমান পাঠাতে হবে বাংলাদেশকে। দ্বিতীয়ত, হাসিনা যাতে দেশে ফিরে তাঁর মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে নতুন করে আপিল করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন : পরপর এনকাউন্টার, এবার কড়া বার্তা শুভেন্দুর! ধর্ষক-খুনিদের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী?
কী জানালেন মন্ত্রী: তবে বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, হাসিনা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। নতুন করে আর আপিল করতে পারবেন না তিনি।
আরও পড়ুন : মাঝ গঙ্গায় তলিয়ে যাচ্ছে কুকুর, দেখেই তৎপর ইন্দ্রনীল খাঁ, মানবিকতার নজির গড়লেন মন্ত্রী
প্রসঙ্গত, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছিলেন, হাসিনা দেশে ফিরলেই তাঁকে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে।



