ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর! বছর শেষের আগে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা

SOBDIK NEWS: বছর শেষের আগে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিপূরণ। আরও ৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এক আধিকারিক জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে বর্ধিত হার কার্যকর হবে।
আরও ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি | (Dearness Allowance)
ঘটনাস্থল মিজোরাম (Government of Mizoram)। গত মঙ্গলবার সেখানকার রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন তাঁরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার থেকে ৫০ শতাংশ হারে দেওয়া হবে।
এক আধিকারিক জানান, মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের মহার্ঘভাতাও দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
আরও পড়ুনঃ তৃণমূল আমলের সিদ্ধান্ত প্রত্যাহার! গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর
মিজোরামের চুক্তিভিত্তিক কর্মীরা এতদিন ১০ শতাংশ হারে ডিএ পেতেন। মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে তাঁদের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। আগামী ১ ডিসেম্বর থেকে বর্ধিত হার কার্যকর হবে।
২০২৫ সালের নভেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের ৮ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মিজোরাম সরকার। ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে তা ৪৪ শতাংশ করা হয়। এরপর আরও ২ শতাংশ বাড়ানোর পর তা ৪৬ শতাংশে পৌঁছেছিল। গত ১ এপ্রিল থেকে এই হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মিজোরামের সরকারি কর্মীরা। এবার আরও ৪ শতাংশ হারে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল লালদুহোমার সরকার।
এছাড়া সংশ্লিষ্ট আধিকারিক জানান, ১০ বছরের বেশি সময় ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী ও ১৪ বছরের বেশি সময় ধরে কর্মরত অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি এই বৈঠকে মিজোরাম ফুড অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডকে বেসরকারিকরণ করার পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রের পথে হেঁটে বিগত কয়েকদিনে দেশের একাধিক রাজ্যের সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। ওড়িশা, ঝাড়খণ্ডের পর এবার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াল মিজোরাম সরকার। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সরকারি কর্মীরা।



