0%

দৈনিক কতটা জল অপচয় করছেন, নজর রাখবে সরকার, রাজ্যজুড়ে বসবে ‘ওয়াটার মিটার’

SOBDIK NEWS: জল নষ্ট করা নিয়ে বারংবার সতর্ক করা হয় আমজনতাকে। এবার কতটা জল নষ্ট করা হচ্ছে তা নিয়ে নজরদারি চালাতে ওয়াটার মিটার (Water Meter) বসানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। কতটা জল ব্যবহার করা হচ্ছে বা কতটা জল অপচয় করা হচ্ছে সে বিষয়ে নজরদারির জন্যই গোটা রাজ্যে ওয়াটার মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।

ওয়াটার মিটার (Water Meter) নিয়ে কী বললেন পূর্তমন্ত্রী?

রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেন, রাজ্য জুড়ে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা করা হচ্ছে। মানুষের উপর কর বসানোটা লক্ষ্য নয়। জলের ব্যবহার ও অপচয় বিশ্লেষণ করতেই ওয়াটার মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতটা জল নষ্ট হচ্ছে: বৃষ্টির জল সংরক্ষণের উপরেও গুরুত্ব দিয়েছেন পূর্তমন্ত্রী। তাঁর দাবি, প্রতিদিন ৪০ শতাংশ জল নষ্ট হচ্ছে। সেই অপচয় রুখে মাথাপিছু জলের ব্যবহারের হিসেব করতে হবে বলে জানান তিনি। দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনের মতো কারণে মিষ্টি জলের উৎসগুলির (Water Meter) উপরে চাপ পড়ছে। এই পরিস্থিতিতে জল সংরক্ষণের জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন : ফসল বিমায় কৃষকদের প্রিমিয়াম মকুব! পুরো টাকাই দেবে রাজ্য, মিলল অর্থ দপ্তরের ছাড়পত্র

নতুন জল সংরক্ষণ নীতি: তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর উপরে জোর দিতে হবে। শিল্পমন্ত্রী তাপস রায়ও জানান, নতুন জল সংরক্ষণ নীতি আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন : সোনা কিনে জমাচ্ছেন? বাড়িতে কতটা সোনা রাখা বৈধ সেই নিয়মটা জানেন?

জল সংরক্ষণের বিষয়ে আইআইটি খড়গপুরের প্রাক্তন ডিন বলেন, বৃষ্টির জল ধরে রাখা, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, জলাশয়ের সংস্কারের মতো বিষয়গুলির উপরে জোর দেওয়া উচিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker