0%

ভারত সরকারের ধরাছোঁয়ার বাইরে! ব্রিটেনের নাগরিকত্ব পেলেন পলাতক ললিত মোদি

ভারতের বাজারে তাঁর কোটি কোটির দেনা। একাধিক ভারতীয় এজেন্সি তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। তাঁকে প্রত্যর্পণের চেষ্টাও করছে সরকার। এসবের মাঝেই আইনের ফাঁক গলে সম্ভবত ভারত সরকারের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন ললিত মোদি (Lalit Modi)। ভারতের নাগরিকত্ব ছেড়ে তিনি ব্রিটেনের নাগরিক হয়ে গেলেন। শনিবারই ব্রিটেনের পাসপোর্ট পাওয়ার খবর সোশাল মিডিয়ায় দিয়েছেন আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা।

২০২৫ সালের মার্চ মাসে ভারতের পাসপোর্ট ছাড়তে চেয়ে আবেদন করেন ললিত মোদি। তিনি লন্ডনের ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আর্জি জানান। ততদিনে তিনি এক এজেন্সির মাধ্যমে ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে ফেলেছেন। শনিবার সেই পাসপোর্ট হাতে পান ললিত। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার জন্য গর্বের মুহূর্ত। আমি ব্রিটিশ নাগরিক হতে পেরে গর্বিত। ব্রিটেন আমার জন্য দীর্ঘদিনের আবাসস্থল, এই দেশটাকে আমি সম্মান করি, ভালোবাসি। ব্রিটেনের নাগরিক হওয়া মানে একই সঙ্গে দায়িত্বও বাড়া। সেটা আমি পালন করতে প্রস্তুত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।”

আসলে প্রাক্তন আইপিএল কমিশনার একাধিক দুর্নীতির অভিযোগে দুষ্ট। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। ২০১০ সালে ভারত ছেড়ে পালান ললিত মোদি। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। শুরুর দিকে ভারত ছেড়ে কিছুদিন ছিলেন প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুতে। তারপর থেকেই তিনি থাকেন ব্রিটেনে। এর মধ্যে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা করেছে ভারত। কিন্তু এখনও ললিতকে দেশে ফেরানো যায়নি। দেশে ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ করার জন্যই সম্ভবত ব্রিটিশ নাগরিকত্ব নিলেন ললিত।

২০০৯ আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেসময়ে ভারতীয় বোর্ড এবং ললিতের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইডি অভিযোগ আনে, আইপিএল আয়োজনের জন্য বিদেশি সংস্থাগুলিকে বোর্ডের তরফ থেকে বিপুল অর্থ দেওয়া হয়, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই অন্তত ২৪৩ কোটি টাকা পাঠানো হয়। তারপরই দেশ ছাড়েন ললিত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker