0%

আচমকা আইপিএল থেকে নাম প্রত্যাহার অজি তারকার! কোটি-কোটি টাকা গচ্ছা ফ্র্যাঞ্চাইজির

দেশের হয়ে খেলাটা অগ্রাধিকার। তাই আইপিএল থেকে নাম প্রত্যাহার করতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। আগামী বছর আইপিএলে তাঁকে না দেখতে পারার সম্ভাবনাই বেশি। ১৪ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফলে হেড যদি খেলতে না পারেন, তাহলে সেটা বড়সড় ধাক্কা কাব্য মারানের দলের জন্য।

আইপিএলের অন্যতম বিস্ফোরক ব্যাটার হেড। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে প্রচুর রান করেছেন, সানরাইজার্সকে বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এবার অভিষেককে সঙ্গী বদলাতে হবে। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, সানরাইজার্স ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন হেড। কেন এই সিদ্ধান্ত? অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ২০২৭-এ প্রচুর ম্যাচ আছে। সে বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। তাই আন্তর্জাতিক ম্যাচেই গুরুত্ব। সেই কারণে তাঁরা কিছু কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। যার মধ্যে একটি হল হেডকে আইপিএলের জন্য না ছাড়া।

আগামী বছর টেস্ট ম্যাচ-সহ মোট ২০টা ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তার মধ্যে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে, তাহলে সেই ম্যাচ হবে মে মাসে। তারপর জুন-আগস্ট থেকে অ্যাসেজ ট্রফি। আর অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। অতীতেও দেখা গিয়েছে, আন্তর্জাতিক ম্যাচকে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএলে খেলেননি। এবার সেই তালিকায় নাম জুড়ছে ট্র্যাভিস হেডের। তবে তাঁকে সম্ভবত পুরোপুরি ছাড়বে না হায়দরাবাদ। আগামী মরশুমে না খেললেও দলেই থাকবেন।

এবার যেমন প্রশ্ন রয়েছে কেকেআরের ক্যামেরন গ্রিনকে নিয়ে। ২৫.২০ কোটি টাকায় অজি অলরাউন্ডারকে কিনেছিল নাইটরা। কিন্তু চূড়ান্ত ফ্লপ হন। চোট-আঘাতের সমস্যা আছে। তার উপর যদি আন্তর্জাতিক ম্যাচের জন্য তাঁকে না পায়, তাহলে আরও সমস্যা। যে কারণে ট্রেড করা নিয়েও মুশকিলে পড়েছে নাইটরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker