0%

প্রকাশিত CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার সূচি, কবে শুরু পরীক্ষা?

সবদিক নিউজ: অবশেষে অপেক্ষার অবসান। প্র্যাকটিক্যাল পরীক্ষার পর এবার প্রকাশিত হল সিবিএসসি বোর্ডের (CBSE) পরীক্ষার সময়সূচি। ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ করল বোর্ড। শুক্রবার সন্ধ্যেবেলায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই পরীক্ষার রুটিন। এক নজরে দেখে নিন সেটি।

প্রকাশিত CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার রুটিন (CBSE)

বোর্ডের তরফ থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী (CBSE) ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে একই দিনে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে দশম শ্রেণীর পরীক্ষা। সর্বভারতীয় অন্যান্য পরীক্ষা সঙ্গে সামঞ্জস্য দেখেই বোর্ডের তরফ থেকে পরীক্ষা দিনক্ষণ স্থির করা হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে।

২০২৭:সালের দশম শ্রেণীতে মোট ৮৩ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশের পরীক্ষা হবে ১২১ টি বিষয়ের ওপর। সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, ১৭ ফেব্রুয়ারি অঙ্ক (স্ট্যান্ডার্ড ও বেসিক), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে।

 সোনার দামে পতন, গয়না কেনার আগে জেনে নিন আজকের রেট

দ্বাদশের ক্ষেত্রে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, ২৭ ফেব্রুয়ারি রসায়ন, ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত, ১৬ মার্চ অর্থনীতি, ২৫ মার্চ জীববিজ্ঞান, ২৭ মার্চ ইতিহাস এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজের পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত সূচি জানতে পরীক্ষার্থীদের সিবিএসই-র ওয়েবসাইট cbse.gov.in দেখে নিতে হবে।

প্রসঙ্গত, আগামী বছর প্রায় ৪৫ লক্ষের বেশি পরীক্ষার্থী উভয় শ্রেণীর পরীক্ষায় বসতে চলেছে। যার মধ্যে দশম শ্রেণীতে পরীক্ষা দেবে ২৬ লাখের বেশি পড়ুয়ার। পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে ১৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষায় প্রায় সাড়ে তিন মাসের আগে এই সময়সূচি প্রকাশ করল বোর্ডের তরফ থেকে। যদিও জনগণের কাজেই শিক্ষকদের ব্যস্ত থাকার কারণে, আগামী বছর পিছিয়ে যাচ্ছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে নির্ধারিত দিনক্ষণ পরিবর্তন শীঘ্রই প্রকাশিত করা হবে চূড়ান্ত সূচি (CBSE)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker