‘মন দিয়ে কালীপুজো করুন, সবটাই কৃতকর্মের ফল …’ মমতার অভিযোগের পাল্টা শমীক ভট্টাচার্য

SOBDIK NEWS: পুলিশের সাথে তর্কাতর্কিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই অভিযোগ করেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সম্প্রতি সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বংগো বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সমীকবাবু। তারপর কি বললেন? চলুন দেখে নেওয়া যাক।
মমতার অভিযোগের পাল্টা জবাব বিজেপির শমীকের
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ রাস্তার উপরেই চলছিল সেলিব্রেশন। এমনকি যাতায়াতের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে বাঁধা দেয় পুলিশ। এছাড়া স্থানীয় মৃত শিল্পীরাও রাস্তা আটকে জন্মদিন পালনের ঘটনার বিরোধিতা করেন। যার ফলে রাতারাতি কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয়ে কালীঘাটের পটুয়াপাড়া! এই নিয়ে শনিবার একাধিকবার এই প্রসঙ্গ তুলেছেন।
পুলিশকে কার্যত হুমকি দিয়ে তাঁর বুকের উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য চ্যালেঞ্জ করেন। এদিন মমতা বলেন, আমার আজ মনে পড়ছে নন্দীগ্রামের সেই আন্দোলনের কথা। কালীপুজোর দিনে অত্যাচার করা হয়েছিল, তার আগের দিনেও অত্যাচার। আমি সেই সময় তৃণমূল ভবনে বসেছিলাম, সেই সময়েই আমার কানে এল বন্ধুকের গুলির আওয়াজ। আর আজ বুলডোজারের শব্দ শুনব। শেষে বিজেপিকে দোষারোপ করছি না, তবে প্রশাসন ও পুলিশকে দোষ দিচ্ছি বলেও জানান মমতা।
আরও পড়ুনঃ ‘কালীপুজোর প্রতিমা আনতে যাচ্ছিলাম!’ রাতে অভিষেকের বাড়ির সামনে ঠিক কী হয়েছিল? পাল্টা জানাল বিজেপি
আর এবার মমতার অভিযোগের পাল্টা জবাব দিলেন শমীক ভট্টাচার্য। তিনি জানান, ওনার বুকের উপর দিয়ে কেউ বুলডোজার চালাবে না। উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার একটা পরিচয় রয়েছে। ওনার বুকের উপর দিয়ে কি কেউ ভুলেও বুলডোজার চালাতে পারে?
শমীকবাবু আরও বলেন, বাংলার মানুষ এখন কালীপুজো নিয়ে ব্যস্ত। সামনেই ভাইফোঁটা, ফোঁটা দেবে, আনন্দ করবে। এই সবই কৃতকর্মের ফল পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবই আসলে দলীয় ও পারিবারিক কোন্দলের ঝামেলা। মমতা বান্ধোপাধ্যায়য়ের কথা বর্তমানে আর কেউ শুনছেন না! আর কালীপুজোর সময়ে কেউ শুনবেও না। উনি কালী ভক্ত, বাড়িতে কালীপূজা হয়। তাই মন দিয়ে বাড়িতে কালীপূজা করুন।



